December 22, 2020

খুব সহজে এড ব্লক করা যায় Private DNS দিয়ে

[ক]
প্রথমে আমরা ডিএনএস এর সাথে পরিচিত হব, এরপর ব্যবহার মোবাইল এবং বিভিন্ন ডিভাইসে প্রাইভেট ডিএনএস সেট করার পদ্ধতি জানবো। প্রয়োজনীয় লিংক পোস্টের মাঝেমাঝে দেয়া আছে।

DNS কি?
DNS মানে ডোমেইন নেইম সিস্টেম। ডোমেইন নেম মানে google.com বা facebook.com এর মত এড্রেস। আর এই ডোমেইন গুলোর সাথে জুড়ে থাকে অন্তত একটি ইউনিক আইপি। যেমন 142.250.195.100 একটি আইপি, 2401:f40:1008:35e:4500:973f:b6df:25cf একটা আইপি। এভাবে প্রতিটি ওয়েবসাইট ভিজিট করতে আপনি তাদের সার্ভারের আইপি (এবং হোম ডিরেক্টরি) লিখে প্রবেশ করে সাইট পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হলো এভাবে আইপি ঠিকানা মনে রাখা এবং এক নজরে চিনতে পারা অনেক কষ্টকর, ক্ষেত্রবিশেষে অসম্ভব। 
এই সমস্যা সমাধানের জন্য ডোমেইন নেম এবং ডিএনএস সার্ভার ব্যবহার করা হয়। এই server গুলো ডিকশনারির মত কাজ করে। আপনি যখন google.com লিখে প্রবেশ করেন তখন এটি DNS এ যায়। তারপরে এর আইপি ঠিকানা খুজে বের করে এবং গুগলের সার্ভার থেকে আপনার জন্য ডেটা নিয়ে আসে।


Private DNS কি?
ব্যক্তিগত কোন উদ্দেশ্যে তৈরি dns কে প্রাইভেট ডিএনএস বলা যায়। যেমন ধরে নিচ্ছি এড-ব্লক করার জন্য adguard নামে একটা সার্ভার বানানো হল, এবার সেই সার্ভারে ৫০০টি এড কোম্পানির ওয়েবসাইটের একটা dns তালিকা তৈরি করা হল। এরপর আপনার ফোন বা পিসিকে adguard dns এর সাথে লিংক করতে হবে। এরপর থেকে আপনার ফোনে সব সাইট ঠিকভাবেই দেখাবে, কিন্তু যখনই কোন এপ বিজ্ঞাপন দেখাতে চাইবে, মাঝ থেকে adguard server ছাঁকনির মত সেটাকে আটকে দিবে। ফলে আপনার ফোন থাকবে এড মুক্ত। এজন্য কেউ কেউ এটাকে বলে "Network Based Firewall"
একইভাবে ম্যালওয়ার, পর্ণ, ভাইরাস, ট্র্যাকার ব্লক করার জন্য রয়েছে বিভিন্ন dns server. তবে খেয়াল করার বিষয় হল, এতে ব্রাউজিং স্পিডের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে, ফলে কখনও স্বাভাবিকের চেয়ে কম স্পিড পেতে পারেন, কখনও আবার বেশি। এজন্য সবসময় ভালো কোন সার্ভার ব্যবহার করা উচিত।

কিছু প্রসিদ্ধ dns সার্ভার এর লিস্ট পাবেন এই লিংকে অথবা এই লিংকে ব্যাকআপ
 
[খ]
এন্ড্রয়েড ৯+ ইউজারদের ফোনে এডস এবং এডাল্ট ওয়েবসাইট ব্লক করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে private dns ব্যবহার করা। 
এটা মাত্র কয়েক মিনিটের কাজ। অতিরিক্ত কোনো সফটওয়্যার লাগবে না, রুট করাও লাগবে না। 

কিভাবে সেটিং করবেন?
নিচের মেনুতে যান:
🔖 setting > Network & Internet > Advanced > Private DNS.
** কিছু ফোনে Network & Internet এর বদলে Connection & Sharing অপশন থাকবে, এর মধ্যেই Private DNS পাবেন।

🔖 প্রাইভেট dns এ যাওয়ার পর  Private DNS provider hostname সিলেক্ট করুন।
নিচে একটা লেখার যায়গা আসবে, সেখানে নিচের যেই dns-over-TLS সার্ভার আপনার জন্য ভালো মনে করছেন, সেটার ঠিকানা পেস্ট করুন। যেমন এডগার্ড ফ্যামিলির ঠিকানা- dns-family.adguard.com

🔖 সবশেষে ওপরে save অথবা ✔ প্রেস করে সেভ করে নিন।
ইনশাআল্লাহ এটুকুই যথেষ্ট।
 
(ছবিতে দেখছেন ক্লাউডফ্লার ডিএনএস সার্ভার ব্যবহার করা হয়েছে)

নোটঃ 
১. যেভাবে লেখা আছে, সেভাবেই লিখবেন। শুরুতে বা শেষে কিছু যোগ করবেন না।
২. এডগার্ড এবং xda ওয়েবসাইটে অন্যান্য পিসি/ম্যাক/রাউটার ডিভাইসে dns সেট করার নিয়ম দেয়া আছে। দেখুন লিংক-১লিংক-২, অথবা লিংক-৩
৩. পুরাতন ভার্শনের এন্ড্রয়েডে ইউজ করতে চাইলে প্লে স্টোর থেকে DNSet pro এপটা ইনস্টল করতে পারেন, এরপর ওপরের লিংকে গিয়ে IPv4 ঠিকানা দুটো নিয়ে এপে বসিয়ে কানেক্ট করতে হবে।

আরও কিছু dns-over-TLS সার্ভার লিস্ট:
নিচে একই ক্যাটাগরির জন্য দুইটা করে বিকল্প সার্ভার দেয়া হল (একটা কাজ না করলে অন্যটা ট্রাই করবেন) —

1. Adguard regular:
dns.adguard.com

1.2 keweon dns
k1ns-sp-001.keweon.center

** ১ এবং ১.২ নং শুধু এড, ট্র্যাকিং, ফিশিং ইত্যাদি ব্লক করে। তবে keweon একটু স্লো মনে হয়।

2. Adguard family:
dns-family.adguard.com

* ২ নং সবচেয়ে স্ট্রিক্ট। এডস, ট্র্যাকিং, ফিশিং + এডাল্ট সাইট ব্লক করে, সেফসার্চ চালু করে। তবে এটার ডাউনটাইম বেশি।

3. CleanBrowsing Security:
security-filter-dns.cleanbrowsing.org

3.2 Cloudflare Security (বিকল্প):
security.cloudflare-dns.com

** ৩ এবং ৩.২ নং ফিশিং, ম্যালওয়ার, ভাইরাস ইত্যাদি ব্লক করে।

4. CleanBrowsing family:
family-filter-dns.cleanbrowsing.org

4.2 Cloudflare family (বিকল্প):
family.cloudflare-dns.com

** ৪ এবং ৪.২ নং তিনএর সব + এডাল্ট সাইট ব্লক করে। ক্লিনব্রাউজিং বেশি স্ট্রিক্ট, আর ক্লাউডফ্লার বেশি দ্রুত রেসপন্স করে। 

5. Cloudflare Public:
1dot1dot1dot1.cloudflare-dns.com
(রাউটার/পিসিতে) 1.1.1.1 এবং 1.0.0.1

5.2. Google Public:
dns.google
(রাউটার/পিসিতে) 8.8.8.8 এবং 8.8.4.4

** এই ৫নং সার্ভারগুলো সবার মিনিমাম স্টান্ডার্ড - এটা ব্রাউজিং ফাস্ট করবে, লোকাল dns বাইপাস করবে, প্রাইভেসি বাড়াবে। তবে এরা এডস বা ম্যালওার ব্লক করে না। 

[গ]
আপনার ব্রাউজারে private dns দিয়ে এড ব্লক করবেন যেভাবে
------------------
☞ আপনার মোবাইল বা পিসির ক্রোম/ব্রেভ/ওপেরা/এজ/ফায়ারফক্স ব্রাউজারে Settings ওপেন করুন >> privacy and security* > (পিসিতে এরপর security) > Use Secure DNS > (অফ থাকলে অন করুন) > choose another provider > 
☞ এখানে আগে থেকেই বেশ কয়েকটা দেয়া থাকে, সেগুলোর মাঝে clean browsing সিলেক্ট করতে পারেন। অথবা custom সিলেক্ট করে নিজের ইচ্ছামত কোনো DNS-over-HTTPS ঠিকানা দিতে পারেন। যেমন: adguard (family) ভালো, এর ঠিকানা -
একটু কম স্ট্রিক্ট চাইলে adguard basic দিন -
ঠিকানাটা ওখানে বসিয়ে দিন। এবার ব্যাক চলে আসলেই সেভ হয়ে যাবে। 
....
* হুবহু এই নামে সেটিং না থাকলে privacy, security এসব নামে যে সেটিং আছে সেখানে দেখবেন।
* কখনও এটা বন্ধ করতে চাইলে, একই যায়গায় গিয়ে শুধু use secure dns অফ করে দিবেন৷
---------
নোটঃ
১। কেউ অপশনটা খুজে না পেলে লেটেস্ট ভার্শনের ব্রাউজার ব্যবহার করুন — বর্তমান ভালো ব্রাউজারে Secure DNS বিল্ট-ইন ফিচার হিসেবেই থাকে।
২। আরও সার্ভারের লিংক পাবেন এখানে গিয়ে। পিসির জন্য বিস্তারিত টিউটোরিয়াল লাগলে এই লিংকে দেখুন। তবে পিসিতে adguard, ghostery কিংবা ublock origin এর মত এক্সটেনশন থাকায় এগুলো বেশি দরকার হয় না। 

আপডেট: গুগল ক্রোম Manifest V3তে চলে যাওয়ায় uBlock Origin-এর মত পুরনো শক্তিশালী এড ব্লকার এক্সটেনশনগুলো ধাপে ধাপে বন্ধ হয়ে যাচ্ছে। তাই এখন দুর্বল এড ব্লকার এক্সটেনশনের পাশাপাশি এইসব DNS based adblocker সেট করলে বেশ ভালো ফল পাবেন।

[ঘ]
রাউটারের জন্য কী করবেন? 
----------
মজার ব্যাপার হলো, আপনি যদি রাউটারের সেটিংএ এরকম ভালো কোনো dns সার্ভার ব্যবহার করেন, তাহলে এই ওয়াইফাই ব্যবহারকারি সবাই অটোমেটিক এর সুবিধা পাবে। আলাদাভাবে প্রতিটা ডিভাইসে সেট করা লাগবে না। 

এজন্য রাউটারের এডমিন প্যানেলে গিয়ে dns সেটিং ঠিক করে নিন। আমি cloudflare family dns রিকোমেন্ড করি -
  • 1.1.1.3
  • 1.0.0.3
আপনি রাউটার লেভেল থেকে এডস+এডাল্ট সাইট ব্লকার সেট করতে চাইলে নিচেরগুলো ব্যবহার করুন (তবে স্পিডে সামান্য প্রভাব পড়তে পারে) :
  • 94.140.14.15 
  • 94.140.15.16
শুধু এডব্লক করতে চাইলে (এটাও আগের মত স্পিডে হালকা প্রভাব ফেলতে পারে) - 
  • 94.140.14.14
  • 94.140.15.15

[ঙ]
এডভান্স কাস্টমাইজড private dns -
----------- 
DNS নিয়ে নাড়াচাড়া করতে করতে ভালো একটা জিনিস পেয়েছিলাম। nextdns.io -এটা এখনও বেস্ট।
পরবর্তিতে এদের অনুসরণ করে এডগার্ডও কাস্টমাইজ করার মত প্রাইভেট ডিএনএস সেবা চালু করেছে।  দেখুন - adguard-dns.io । দুইটার সিস্টেম প্রায় একই, অল্প কিছু পার্থক্য আছে। ওদের গাইড ফলো করলে আশা করি বুঝতে সমস্যা হবে না।

এটা এক্সপার্ট ইউজারদের জন্য, অন্যরা হয়তো এত এত ফাংশন দেখে খেই হারিয়ে ফেলবেন। এডগার্ড-হোম বা pi-Hole এর মত এটাও বেশ এডভান্স সিস্টেম। কিন্তু পুরোটাই নেটওয়ার্ক বেইজড। অর্থাৎ সাইটের কন্ট্রোল প্যানেলে সব সেটিং করতে হবে, এরপর ব্যক্তিগত dns ঠিকানা আপনার ডিভাইসে সেট করে নিলেই কাজ হয়ে যাবে। 

এখানে একাউন্ট খোলার পর বিভিন্ন এড, সিকিউরিটি, এডাল্ট ইত্যাদি ব্লক করার লিস্ট পাওয়া যাবে। প্রাইভেসি এবং প্যারেন্টাল কন্ট্রোল অপশন আছে। সেখানে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন।। এরপর সেটাপ পেইজ থেকে ওদের দেয়া DNS-over-TLS এর ঠিকানা আপনার মোবাইলের সেটিংএ বসাতে হবে। এন্ড্রয়েড 9 এর আগের ভার্শনগুলোর জন্য next dns এর এপ ইন্সটল করে সেখানে কনফিগ ID টা দিতে হবে। ব্রাউজারে বা পিসিতে সেট করতে DNS-over-HTTPS ঠিকানা ব্যবহার করতে হবে। আর অন্যান্য ডিভাইসের নিয়মও ওই দুই সাইটেই দেয়া আছে।

সব সেটিং চেঞ্জ করা হলে কানেকশন পেতে কিছুক্ষণ সময় নিতে পারে, ২০-৩০সেকেন্ড পর নেট অন-অফ করে রিফ্রেশ করলেই দেখবেন বলছে All good! This device is using NextDNS with this configuration.
আরেকটা বিষয় হল, এখানকার logs পেজ থেকে কোন কোন সাইটে ঢোকা হচ্ছে, কি কি ঠিকানায় কুয়েরি হচ্ছে, কি কি ব্লক করছে, সেসব দেখা যাবে। যদি প্রয়োজনীয় কোনো ঠিকানা  ভুলে ব্লক করে, তাহলে whitelist করার সুযোগ আছে। আবার চাইলে নিজের মত কিছু সাইট ব্লক করতে পারবেন।
বেশি সমস্যা হলে এখন এআই আছে, প্রয়োজনে কাস্টমার সাপোর্ট এর সাথে চ্যাট করতে পারবেন। 

একটা ফ্রি একাউন্ট থেকে মাসে ৩০০k পর্যন্ত কুয়েরি রিকুয়েষ্ট দেয়া যায়, যেটা একটা ফোন, একটা পিসি ইউজ করলে সহজে রিচ হওয়ার কথা না। এর বেশি লাগলে পেইড ভার্সন নিতে পারেন বা দ্বিতীয় একাউন্ট খুলতে পারেন।  
সবমিলিয়ে মোটামুটি ভালোই...। এরকম আরও কিছু কাস্টমাইজেবল সাইট আছে, তবে এখন পর্যন্ত স্পিড, রিলায়েবলিটি, ফাংশন সব মিলিয়ে nextdns সেরা মনে হইসে। 

আজ এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। বারাকাল্লাহু ফিকুম।

-----
শেষ আপডেটঃ ১১-জুলাই-২০২৬
Share:

4 comments:

  1. জাযাকাল্লাহ খাইর

    ReplyDelete
  2. Samsung j4 core ফোনে কি এটা সেট করা যাবে? Dns ব্যবহার করলে কি কোন সমস্যা হবে?

    ReplyDelete