August 5, 2026

June 18, 2026

যেভাবে আপনার উইন্ডোজ পিসিকে কয়েকগুণ ফাস্ট করবেন

উইন্ডোজ পিসি স্লো মনে হয় তাইনা? এই কাজগুলো করলে ফাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।
পিসি কেনার সময় ভালো ছিল, কয়েক মাস যেতেই স্লো হতে লেগেছে। চালু হতে ২ মিনিট লাগছে, অ্যাপ খুলতে কয়েক মিনিট যাচ্ছে?? এসব হার্ডওয়্যারের সমস্যা নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ নিজেই নিজেকে ভারি বানিয়ে রাখে — ব্যাকগ্রাউন্ডে অযথা প্রসেস চলে, র‍্যাম খায়, ডিস্ক ভরে ফেলে।

একটু গুছিয়ে নিলে পুরনো পিসিও হালকা ও ফাস্ট হয়ে যায়। চলুন দেখি কীভাবে।

-----

১. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন

এটা সবচেয়ে জরুরি কাজ। Settings → Apps → Installed apps — এখানে গিয়ে একবার লিস্টটা দেখুন। অনেক অ্যাপ পাবেন যেগুলো কখনো খোলেনও না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে বা ডিস্ক জায়গা নিচ্ছে। বাছাই করে সরিয়ে দিন।

২. রেয়ারলি লাগে এমন অ্যাপের পোর্টেবল ভার্সন ব্যবহার করুন

কিছু সফটওয়্যার আছে মাসে একবারও লাগে না, কিন্তু ইনস্টল করলেই সিস্টেমে গেড়ে বসে। এগুলোর জন্য পোর্টেবল ভার্সন ব্যবহার করুন। এসব ইনস্টলেশন লাগে না, ফোল্ডার থেকে সরাসরি চলে। এসব সি-ড্রাইভ ব্যতীত অন্য কোথাও রাখলেও সমস্যা নাই।
PortableApps.com — এখানে হাজারো পোর্টেবল সফটওয়্যার পাবেন।

৩. Startup অ্যাপ বন্ধ করুন

পিসি অন করলে কতগুলো অ্যাপ আপনার অনুমতি ছাড়াই চালু হয়ে যায়। এগুলো বন্ধ করলেই বুট টাইম অনেকটা কমে। কাজটা দুইভাবে করা যায়:

Task Manager থেকে: Ctrl + Shift + Esc → Startup apps ট্যাব → যেগুলো দরকার নেই Disable করুন।
Settings দিয়ে: Settings → Apps → Startup — এখান থেকেও করা যায়।

টিপস: যেসব অ্যাপের Startup impact "High" দেখাচ্ছে, সেগুলো আগে দেখুন।

এছাড়া startup ফোল্ডারে অনর্থক/সন্দেহজনক কিছু আছে কি না, সেটাও দেখবেন। এজন্য ফাইল ম্যানেজারের এড্রেসবারে startup লিখে এন্টার করুন।

** এছাড়া আপনার সকল ব্রাউজারের system সেটিং থেকে Continue running background apps...... সেটিংটা বন্ধ রাখুন। Edge এর Startup boost অপশনটাও বন্ধ রাখা দরকার। নইলে আপনি ব্রাউজার ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। 

৪. ডেস্কটপ ও টাস্কবার পরিষ্কার রাখুন

ডেস্কটপে অনেক শর্টকাট বা ফাইল রাখলে সিস্টেম লোড বাড়ে — বিশেষত স্টার্টআপের সময়। যা লাগে না সরিয়ে ফেলুন। টাস্কবারে পিন করা অ্যাপও কমিয়ে রাখুন।

৫. C ড্রাইভে পর্যাপ্ত জায়গা রাখুন

C ড্রাইভ ভর্তি হয়ে গেলে উইন্ডোজ স্বাভাবিকভাবে কাজ করতে পারে না — কারণ temp ফাইল, ভার্চুয়াল মেমোরি, আপডেট সব কিছুর জন্য জায়গা দরকার। এজন্য কমপক্ষে ১৫-২০ GB ফাঁকা রাখুন। আরও বেশি রাখলে বেশি ভালো।

দ্রুত পরিষ্কার করতে: Windows + R → cleanmgr → Run as Administrator → অদরকারি সব চেকবক্স দিয়ে ক্লিন করুন।

৬. Services ম্যানুয়াল করুন — অনেক র‍্যাম বাঁচবে 

এটা একটু অ্যাডভান্সড কিন্তু খুব কার্যকর। উইন্ডোজ বুট হওয়ার সময় অনেক services অটোমেটিক চালু হয় যেগুলো আপনার আসলে লাগে না। এগুলো ম্যানুয়ালে সেট করলে শুধু তখনই চালু হবে যখন দরকার।

সহজ উপায় — ChrisTitus's WinUtil বা WinAero Tweaker দিয়ে এক ক্লিকেই করা যায়।

এটা চাইলে PowerShell থেকেও করা যাবে। এজন্য ChatGPT বা Google-এ "disable unnecessary windows services powershell" লিখে সার্চ করুন — অনেক রেডিমেড স্ক্রিপ্ট পাবেন।

৭. উইন্ডোজ ডিব্লট করুন

উইন্ডোজে এমন অনেক কিছু বাই-ডিফল্ট চালু থাকে যেগুলো বেশিরভাগ মানুষ কখনো ব্যবহার করেন না। যেমন — স্টার্টমেনুতে Bing সার্চ, Cortana, Widgets, বিভিন্ন প্রি-ইনস্টলড গেম ইত্যাদি।
এগুলো বন্ধ বা রিমুভ করাকে বলে "ডিব্লোটিং"।

এজন্য সবচেয়ে ভালো টুল হলো ChrisTitus's WinUtil । PowerShell অ্যাডমিন হিসেবে খুলে নিচের কমান্ড দিন, এরপর সহজ GUI থেকে যা যা বন্ধ করতে চান করুন।

irm christitus.com/win | iex

⚠️সতর্কতা: ডিব্লোটিং করার সময় বুঝে শুনে করবেন। জরুরি জিনিস রিমুভ করলে ফিক্স করতে সমস্যা হবে। কোনো কিছু না বুঝলে ChatGPT বা Google-এ জিজ্ঞেস করে নিন।

----- -----

এসব করলে কী হবে?

এই সাতটা কাজ ঠিকমত করলে আপনার পিসি অনেক ফাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে র‍্যাম কম খাবে, প্রসেসরের ওপরে চাপ কমবে, ফলে পিসি দ্রুত চালু হবে, অ্যাপও দ্রুত খুলবে। এভাবে নতুন পিসি তো বটেই, পুরনো পিসিকেও অনেকটা চাঙ্গা করা সম্ভব।

কোনো পয়েন্ট বুঝলে সরাসরি ChatGPT বা Perplexity-তে জিজ্ঞেস করুন — বিস্তারিত বলে দেবে।

Share:

November 18, 2024

ডাউনলোড করুন আলকাউসার ওয়েবসাইটের অফলাইন (zim) আর্কাইভ

বিসমিল্লাহ্‌। আজকে আমরা মাসিক আল কাউসারের ওয়েবসাইট alkawsar.com এর kiwix/zim আর্কাইভ শেয়ার করছি। এটা থেকে ইন্টারনেট ছাড়াই আপনি অনেকটা লাইভ ওয়েবসাইটের মত আলকাউসারের সব পড়তে পারবেন এবং সার্চও করতে পারবেন। এই আর্কাইভে জানুয়ারি-২০০৭ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত সবগুলো সংখ্যা আছে। 
এই ধরনের আর্কাইভ শুরুতে সেটআপ করা একটু জটিল মনে হলেও সার্চ করার সুবিধার জন্য সাধারণ স্ট্যাটিক ব্যাকআপের চেয়ে এটা অনেক বেশি উপকারী।

শেষ আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৪

----

কিভাবে এই জিম আর্কাইভ ব্যবহার করবেন?

১. প্রথমে alkawsar.com-****.zim ফাইলটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক - https://cutt.ly/ReJ7d2eQ
বিকল্প ডাউনলোড - https://mediafire.com/?hifw4pfxi7qj5y4/
বিকল্প ২য় ডাউনলোড - https://archive.org/details/alkawsar.com_18.11.2024

২. এটা থেকে পড়তে আমাদের kiwix অ্যাপ দরকার হবে।

-      সফটওয়ার ডাউনলোড করুন এখান থেকে - https://kiwix.org/en/applications/

(এটা সব পিসি/মোবাইল/ব্রাউজার এর জন্যই পাওয়া যায়। আপনার প্রয়োজনমত নামিয়ে নিন।)

-      ব্রাউজার থেকে পড়তে দেখুন - https://pwa.kiwix.org/

(প্রথমবার লিংকে ঢুকে ব্যবহার করলে এরপর নেট না থাকলেও এই সাইট লোড হবে। শর্ত হলো ডেটা ক্লিয়ার করা যাবে না।)

৩. Kiwix ওপেন করে শুরুতেই ফাইল সিলেক্ট/আপলোড করার মত একটা অপশন পাবেন। সেখানে alkawsar.com-****.zim ফাইলটি সিলেক্ট করে সহজেই ওপেন করতে পারবেন।

৪. ওপেন করার পর স্বাভাবিকভাবে সাইটটা অফলাইনে ভিজিট করতে পারবেন। অথবা চাইলে ওপরের সার্চবার থেকে সব পেজগুলো সার্চ করতে পারবেন। (তবে পেজের ভেতরের খুঁটিনাটি টেক্সট হয়তো নাও আসতে পারে।)

----

পরবর্তি আপডেট কোথায় পাবেন?

এই সাইটে অথবা  talimtube.blogspot.com এ আপডেট পাওয়া যাবে ইনশাআল্লাহ।

তবে যেহেতু আর্কাইভ ম্যানুয়ালি আপডেট করতে হয়, তাই হয়তো বছরে এক-দুইবার আমরা নতুন ফাইল শেয়ার করতে পারবো। একান্ত জরুরি হলে নিজে youzim.it থেকে বানিয়ে নিতে পারবেন।

Share:

November 15, 2024

qBittorrent ব্যাকআপ এবং রিস্টোর টুল : সহজ গাইড

(If you prefer a more detailed guide in English, you can read the full walkthrough here: How to Backup and Restore qBittorrent Without Losing Your Torrent Seeds )

আপনি যদি qBittorrent ব্যবহারকারী হন, তাহলে আপনার টরেন্ট ডেটা নিরাপদে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করতে হয় বা নতুন পিসিতে যান, তবে ব্যাকআপ এবং রিস্টোরের কাজে এটি সহায়ক হতে পারে। এখানে দুটি ব্যাচ স্ক্রিপ্টের মাধ্যমে আপনি সহজেই আপনার qBittorrent ডেটা ব্যাকআপ এবং রিস্টোর করতে পারবেন।

স্ক্রিপ্টগুলো কী?

এই দুটি স্ক্রিপ্ট (Download link):

  • backup_qBittorrent.bat: qBittorrent ডেটা ব্যাকআপ করবে।
  • restore_qBittorrent.bat: ব্যাকআপ থেকে ডেটা পুনরুদ্ধার করবে।

ধাপ ১: ব্যাকআপ নেয়া

  1. স্ক্রিপ্ট ডাউনলোড করুন: GitHub repo থেকে স্ক্রিপ্টগুলো ডাউনলোড করুন।
  2. ব্যাকআপ স্ক্রিপ্ট চালান: backup_qBittorrent.bat ফাইলটি ডাবল ক্লিক করুন, ব্যাকআপ প্রক্রিয়া শুরু হবে।
  3. ব্যাকআপ সম্পন্ন: ব্যাকআপ নেয়া শেষে কনফার্মেশন দেখাবে, যেমন: “Backup completed”

ধাপ ২: রিস্টোর করা

  1. qBittorrent পুনরায় ইনস্টল করুন (যদি নতুন সিস্টেমে চলে যান, তাহলে অন্তত একবার রান করুন)।
  2. qBittorrent সম্পূর্ণ ক্লোজ/এক্সিট করুন। (File>>Exit)। টাস্ক ম্যানেজার থেকে নিশ্চিত হয়ে নিন যে বন্ধ আছে।
  3. Restore স্ক্রিপ্ট চালান: restore_qBittorrent.bat ফাইলটি ডাবল ক্লিক করুন এবং আপনার ব্যাকআপ ডেটা রিস্টোর হয়ে যাবে।

ব্যাকআপ লোকেশন পরিবর্তন

স্ক্রিপ্টের শুরুতেই ব্যাকআপ/রিস্টোর পাথ লেখা আছে, আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন।
যেমন: set backupPath=E:\Backup

সতর্কতা

  • ড্রাইভ লেটার পরিবর্তন: উইন্ডোজ পুনরায় ইনস্টল করলে ড্রাইভ লেটার পরিবর্তন হতে পারে, সুতরাং নিশ্চিত করুন আগে আপনার ফাইল যে ড্রাইভে ছিল, এখনও তার ড্রাইভ লেটার একই আছে কি না।
  • Permission সমস্যা: যদি স্ক্রিপ্ট রান করতে কোনো ত্রুটি হয়, ব্যাচ ফাইলটি "Run as administrator" দিয়ে চালান।

এই স্ক্রিপ্টগুলোর মাধ্যমে আপনি সহজে আপনার qBittorrent ডেটা ব্যাকআপ এবং রিস্টোর করতে পারবেন। আরও বিস্তারিত তথ্যের জন্য গিটহাব রিপোজিটরির readme.md পড়তে পারেন। 

Share:

September 11, 2024

২০২৩ ও ২০২৪ সনের রুকইয়াহ কোর্স শেষের মন্তব্যগুলো...

 পূর্বের বছরগুলোর মত ২০২৩ এবং ২০২৪ সনেও Islamic Online Madrasha - IOM থেকে রুকইয়াহ শারইয়াহ বিষয়ে একটি কোর্সের আয়োজন করা হয়েছিল, ২০২৩ সালের কোর্সটি মে মাসে শুরু হয় এবং পরবর্তি দুইমাস ক্লাস হয়ে একটি পরীক্ষা ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়। কোর্সের একদম শেষদিকে অংশগ্রহণকারীদের কাছে সার্বিক মতামত জানতে চাওয়া হয়েছিল। উনারা নিচের মন্তব্যগুলো করেছেন। আপনারা চাইলে একবার দেখতে পারেন, শুকরিয়া!

---


Share:

August 6, 2024

স্বৈরাচার পতন-পরবর্তী সময়ে শরিয়া শাসন বিষয়ক নোট

 আমি জানি এখন দুনিয়ার যেকোনো প্রান্তে মৌখিকভাবে ইসলামী শাসন চাইলেই হয়ে যাবে এটা ভাবা নিতান্তই বোকামি। 
আর বাংলাদেশের জনগণ ইসলাম সম্পর্কে এবং ইসলামী শাসন সম্পর্কে যে পরিমাণ অজ্ঞ, সেটা আপনাদের মত জ্ঞানী ফেসবুকারদের ধারনার অতীত।

তবে একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের কাম্য হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী পরিবার - সমাজ - দেশ - দুনিয়া চলবে। এবং নিজ নিজ সক্ষমতা অনুযায়ী আমাদের আমল করারও চেষ্টা করা উচিত। এখন সেকুলার আইনে চলা দেশে কমপক্ষে এতোটুকু  অবশ্যই চাইবো, আমরা যেন ইসলাম মেনে চলতে এবং মানুষকে ইসলামের দিকে ডাকতে কোনও বাধার সম্মুখীন না হই।    

---

কথা হচ্ছে গতকাল থেকে যখন কিছু মানুষ পোস্ট-কমেন্ট করছে ইসলাম অনুযায়ী দেশ চালাতে হবে, তখন বেশ কিছু অজ্ঞ পোলাপান বলছে "তাহলে কি অমুসলিমদেরকে বের করে দেবেন?" "তাহলে কি সবাইকে মুসলিম হয়ে যেতে হবে?"

বোঝা যাচ্ছে তাদের কোন ধারনাই নাই এদেশে ইসলামী সালতানাত কিভাবে চলেছে। বাংলার স্বর্ণযুগে সকল ধর্মের লোকেরা সুখ-স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। বাংলার স্বর্ণযুগ দূরের কথা (কলোনিয়াল যুগ অব্দি) পরবর্তী শাসন ব্যবস্থা গুলো সম্পর্কেও তাদের কোন ধারণা নাই। 

আপনাদের করণীয় হচ্ছে, ইতিহাসের সেই সুন্দর সময়গুলো বারবার তুলে ধরা, মানুষের মধ্যে এই আগ্রহ পয়দা করা, যাতে আমাদের সেই হারানো ফেরদাউসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা প্রকট হয়। বাংলার যেকোনো প্রান্তে কেউ ইসলামী শাসনের কথা বললে যেন তারা আগ্রহের সাথে সমর্থন করে। সাহায্য ও সহযোগিতা করে। 

---

আল্লাহ তায়ালা আমাদেরকে জানিয়েছেন কোন কাজ করলে জান্নাতে যাব, কোন কাজ করলে জাহান্নামে যাব। তবে খুটিনাটি বিধান নাযিলের আগে মৌলিক কিছু বিষয় শিখিয়েছেন। এবং বেশিবেশি জান্নাতের লোভনীয় বর্ণনা এবং জাহান্নামের শাস্তির কথা জানিয়ে আমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী করেছেন। ফলে বুদ্ধিমানরা বুঝে গেছে আমাদের জন্য ইসলাম ছাড়া আর কোন গতি নাই। সকল কল্যাণ এই ইসলামের মধ্যেই।
 আমরা এই সুন্নাতুল্লাহ অনুসরণ করতে পারি...

---

মদিনার অবস্থাও কিন্তু লক্ষণীয়। মদিনার লোকেরা দ্রুত ইসলাম কবুল করার একটা কারণ ছিল - ওরা যুগের পর যুগ ধরে ইহুদিদের কাছে শুনেছে - একজন নবী আসবে, তিনি এই এই করবে, তার অনুসারীরা এরকম সফলতা পাবে ইত্যাদি ইত্যাদি। 

ফলে তারা যখনই বুঝতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন সেই নবী, তখন এক মুহূর্ত বিলম্ব করে নাই। দ্রুত ইসলাম কবুল করেছে এবং ইসলামের জন্য নিজের ধনসম্পদ এমনকি নিজের প্রাণ দিতেও প্রস্তুত হয়ে গেছে।

-----

০৬-০৮-২০২৪ (source link)

Share:

July 11, 2024

মাজারপন্থীরা কেমন আশেকে রাসুল?

 [ক]

একদিন এক ক্লাসে আমাদের উস্তায বলছিলেন, বেদাতি সুন্নিরা যত গালি দেয়, এর মধ্যে সবচেয়ে মারাত্মক গালি কোনটা জানো? 

- না হুজুর কোনটা? 

-- গোস্তাখে রাসুল। এটা সবচেয়ে ভয়ানক কথা। কাফের বলার চেয়েও খারাপ বিষয়। 

[খ]

২০১৩ সনে হেফাজত যখন শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছিল, দেশের সর্বস্তরের মুসলিমরা এক কাতারে দাঁড়িয়ে যখন হালালুদ্দম লেভেলের শাতিমদের ফাসি চাইতেছিল, বেদয়াতিরা তখন সরাসরি হেফাজতের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আন্দোলন প্রতিহত করার হুমকি দিচ্ছিল। 

[গ]

এরকম আপনি আরও একশ উদাহরণ খুঁজে বের করতে পারবেন। বেদাতিরা চাপাবাজির সময় অনেক জঘন্য কথা বলবে, ভাব নিবে যেন এদেরচেয়ে নবীজির ভালোবাসা কারও নাই (নাউযুবিল্লাহ), কিন্তু আসল কাজের সময় হারিকেন নিয়েও খুঁজে পাবেন না। 

..

ধরেন, আপনি সারাদিন আপনার বাপরে বলেন, বাবা আপনারে অনেক ভালোবাসি, সম্মান করি। পরে একদিন রাস্তার মোড়ে অন্যায়ভাবে একজন আপনার বাপের গায়ে হাত তুললো, গালিগালাজ করলো। আপনি ওইখানে তাকাইয়া তাকাইয়া তামাশা দেখলেন। পরে সাধারণ এক রিকসাওয়ালা এসে আপনার বাপরে সরাইলো ওখান থেকে।

 তাহলে আপনার দোয়া-দরুদের দাম থাকলো কই? আপনার থেকে তো কাজের সময়ে আপনার বাপের পাশে দাঁড়ানো সাধারণ রিকসাওয়ালাই সততার পরিচয় দিল। আপনি তো দুইনাম্বারি করলেন মিয়াঁ। থুঃ

----

১১-০৭-২০২৪ (source link)

Share: